ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। 

    এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণারে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। 

    আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহাম্মুদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা। বক্তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের।  

    ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ