ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

    ঝালকাঠিতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নির্যাতনের পর হত্যা করে স্ত্রীর লাশ ঘরের ভেতরে ঝুঁলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জসিম হাওলাদারকে আটক করেছে।

    বৃহস্পতিবার সকালে শহরের বসুন্ধরা সড়কে এ ঘটনা ঘটে।
    নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রায় ৮ বছর আগে নলছিটির বিকপাশা গ্রামের রাজমিস্ত্রী জসিম হাওলাদারের সাথে ঝালকাঠি শহরের বসুন্ধরা সড়কের রফিক হাওলাদারের মেয়ে রেশমি আক্তাররের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন ধরে স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতো স্বামী। 

    ৫০ হাজার টাকা শ্বশুর বাড়ি থেকে এনে না দিলে মেরে ফেলার হুমকিও দেয়া হয় রেশমিকে। এ ঘটনা রেশমা তাঁর বাবা, মা ও আত্মীয় স্বজনকে জানায়। স্বামী-স্ত্রীর মধ্যে এনিয়ে প্রায়ই ঝগড়া হতো।

    বৃস্পতিবার সকালে দুই জনের ঝগড়ার এক পর্যায়ে স্বামী নির্যাতন করে রেশমিকে। পরে তাঁর ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রেশমির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নির্যাতন চালিয়ে স্ত্রীকে হত্যার পরে লাশ ঝুঁলিয়ে রেখেছে। 

    এ ঘটনায় পুলিশ জিজ্ঞাবাদের জন্য স্বামী জসিম হাওলাদারকে আটক করে। নিহত রেশমির চাচা মো. জামাল হাওলাদার বলেন, আমার ভাইয়ের মেয়ে প্রায়ই ফোন করে আমাকে বলতো, ‘তোমরা কেউ ৫০ হাজার টাকা জোগার করে দিতে পারো না। আমি কি মার খেয়ে মরে যাবো।’ স্বামী জসিমের নির্যাতনেই রেমশির মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে যানাযাবে কি কারণে রেশমার মৃত্যু হয়েছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ