ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

    ঝালকাঠিতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দশ লাখ টাকা ঘুষের বিনিময়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। 

    শুক্রবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া অন্য প্রার্থীরা। 

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গত ২ সেপ্টেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৯ প্রার্থী অংশ নেয়। ৮ জন প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে তিনজনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষায় ২৫ এর মধ্যে ২২ পেয়ে প্রথম হওয়া মো. সোলায়মানকে ডাকা হয়নি মৌখিক পরীক্ষায়। তাঁর পরিবর্তে দশ লাখ টাকার বিনিময়ে তৃতীয় স্থানে থাকা খাইরুল হাসান নামে এক যুবককে ওই পদে নিয়োগ দেন অধ্যক্ষ। 

    চাকরি প্রার্থী মো. সোলায়মান বলেন, খাইরুল হাসান তৃতীয় স্থানে ছিল। সে লিখিত পরীক্ষায় পেয়েছে ১৪ নম্বর। আমি পেয়েছি ২২ নম্বর, তবুও আমাকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়নি। গোপনে তারা ১০ লাখ টাকার বিনিময়ে খাইরুলকে নিয়োগ দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। 

    এ ব্যাপারে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাউয়ুম বলেন, বিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে, তারাই বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ