ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা

    টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলার উদ্দেশে আজ শুক্রবার রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। ২ অক্টোবর সকালে পৌঁছানোর কথা রয়েছে।

    আগামী ৪ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। যেখানে ২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের।

    পাকিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দুদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে। ১২ তারিখ নিজেদের তৃতীয় ম্যাচে আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিবরা। গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ