ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • গুজব যখন সত্যি হলো

    গুজব যখন সত্যি হলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৫ সাল পর্যন্ত অপু বিশ্বাসের সঙ্গে টানা সিনেমা করে যাচ্ছিলেন শাকিব খান। ২০১৬ সালে নিজেকে নতুনভাবে হাজির করতে দেখা যায় তাঁকে। নতুন নতুন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে দেখা যায় শাকিবকে। 

    নিজের লুকেও বদল আনেন ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়ক। ২০১৬ সালে তাঁকে জয়া আহসানের সঙ্গে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’তে দেখা যায়। অভিনয় করেন শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ও। সেই ধারাবাহিকতায় একই বছর অভিনয় করেন ‘বসগিরি’তে। শামীম আহমদের এই ছবি দিয়েই ঢাকাই ছবি পান নতুন নায়িকা শবনম বুবলী। সিনেমায় নতুন হলেও ছোট পর্দার দর্শকের কাছে তিনি ছিলেন চেনা নাম। একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক ছিলেন তিনি। 

    ঢালিউডের শীর্ষ নায়কের বিপরীতে প্রথম ছবিই সুপারহিট। বুবলীকে আর পেছন ফিরে দেখতে হয়নি। যদিও সিনেমায় অভিনয় নিয়ে তাঁর পরিবারের ঘোর আপত্তি ছিল। পরে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী বলেছিলেন, সিনেমায় অভিনয় নিয়ে তাঁর পরিবারের কেউই রাজি ছিলেন না। পরে প্রযোজকের পক্ষ থেকে বুবলীর মা–বাবাকে বোঝানো গেলেও বাকি দুই বোন কোনোমতেই বুবলীকে সিনেমায় অভিনয়ের অনুমতি দিতে রাজি ছিলেন না। কিন্তু এরপরও নিজের স্বপ্নের ওপর জোর আস্থা থাকায় সিনেমায় নাম লেখান বুবলী। পরিবারের সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই কাজ শুরু করেন। এরপর প্রথম ছবি মুক্তি পেলে পরিবারের ‘না’ বদলে যায় ‘হ্যাঁ’তে। 

    অভিনয়জীবনের শুরুর দিকের কথা মনে করে ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘অভিনয় শুরুর প্রায় আট মাস পর্যন্ত বোন আর দুলাভাইয়েরা আমার সঙ্গে কথা বলেননি। পরে তাঁরা যখন দেখেছেন, খ্যাতি আর সিনেমাজগতে উচ্চকিত আলো আমাকে বিগড়ে দেয়নি, বরং চারদিকে আমাকে নিয়ে প্রশংসা হচ্ছে, তখন তাঁরা আমার প্রতি সহজ হয়েছেন।’

    প্রথম ছবির সাফল্যে পর শাকিব খানের সঙ্গে একের পর এক ছবি করতে থাকেন। করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’সহ আরও ১০ ছবি। শাকিবের সঙ্গে একের পর এক ছবি করায় তাঁদের প্রেমের গুঞ্জনও রটে। যদিও শাকিব ও বুবলী দুজনই সেটা অস্বীকার করেছেন। বুবলীর মতে, তাঁদের প্রেমের গুঞ্জনের পুরোটাই দর্শকের কল্পনা। বারবার কেন শাকিবের সঙ্গেই ছবি করেন? এ প্রশ্নের উত্তরে আগে অভিনেত্রী জানিয়েছেন, অন্য নায়কের সঙ্গে কাজ করেত চান কিন্তু ব্যাটে-বলে না মেলায় হয়নি।  

    ২০২০ সালের দিকে এই তারকাকে নিয়ে নতুন খবর রটে বুবলী অন্তঃসত্ত্বা, শাকিবের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। তখন চাউর হয়, সন্তান প্রসবের জন্য শাকিব খান ২৫ হাজার ডলার খরচ করে বুবলীকে দেশের বাইরে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে তখন শাকিব বলেছিলেন, ‘যাঁরা এ নিয়ে মাতামাতি করছেন, তাঁরা গুজবটা ক্যাশ করতে চান, নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি যখন এটা নিয়ে কথা বলব, যাঁরা গুজব রটাচ্ছেন, তাঁদের পাত্তা দেওয়া হয়ে যাবে। সুতরাং যার যা ইচ্ছা, করতে থাকুক। দেখবেন, একসময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।’


    কিন্তু রটনা বন্ধ হয়নি। ২০২০ সালে মুক্তি পায় শাকিব ও বুবলী অভিনীত ‘বীর’। কিন্তু ছবি মুক্তির আগে থেকেই লাপাত্তা হন অভিনেত্রী। শাকিব থেকে ছবির প্রযোজক কেউই জানাতে পারেননি তাঁর আড়ালে থাকার কারণ। আড়াল ভেঙে বুবলী হাজির হন সাড়ে ৯ মাস পর। গত বছরের জানুয়ারিতে তিনি বলেছিলেন, সাড়ে ৯ মাস যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। মা হওয়ার গুঞ্জন নিয়ে তিনি তখন বলেছিলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না-ই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক। শুরু থেকে আমি এভাবেই চলার চেষ্টা করেছি। একতরফা অনেকে অনেক কিছুই শোনেন। এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনি শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’

    ‘সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়’, বুবলী তখন কি এই বাক্য দিয়ে বিশেষ কিছু বোঝাতে চেয়েছিলেন? না হলে পরে আরও কয়েকটি সাক্ষাৎকারেও এই ‘নির্দিষ্ট সময় পর’ বিষয়টি উল্লেখ করেছিলেন। গত বছর নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি চাই, আমাকে যারা ভালোবাসে, তারা আমাকে কাজ দিয়েই জানুক। ব্যক্তিগত জীবন নিয়ে যদি খুব বেশি জানতে চায়, একদিন সব বলে দেব।’

    সেই ‘একদিন’ অবেশেষ এল ৩০ সেপ্টেম্বর। সেদিন সকালে দেওয়া সাক্ষাৎকারে আড়াই বছর আগে সন্তানের বাবা, মা হওয়ার কথা স্বীকার করেন শাকিব ও বুবলী, যার মাধ্যমে নানা ঘটনা, গুঞ্জন ও তর্কবিতর্কের অবসান ঘটল। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। কাকতালীয়ভাবে শাকিব ও বুবলী অভিনীত একটি ছবির নামও ‘বীর’। যে ছবি মুক্তির আগে থেকেই আড়ালে চলে যান অভিনেত্রী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ