ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে জমি দখল করে বাড়িঘর ভাংচুরের অভিযোগে মানববন্ধন

    ঝালকাঠিতে জমি দখল করে বাড়িঘর ভাংচুরের অভিযোগে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের জেলা ও দায়েরা জজ জুলফিকার আলী মাসুখের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল করে বাড়িঘর ভাংচুর ও স্থাপনা নির্মাণের অভিযোগে ঝালকাঠিতে মানববন্ধন করেছে তাঁর পরিবারের লোকজন।

    শনিবার দুপুর ১২ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামালপুরের জেলা ও দায়েরা জজ জুলফিকার আলী মাসুখের চাচাতো ভাই ঝালকাঠি উদীচী শিল্পীগোষ্ঠির সভাপতি গোলম সাঈদ খান, হালিম হোসেন খান, মোস্তাহিনুর রহমান, মামুনুর রহমান, চাচাতো ভাইয়ের ছেলে মেহেদী হাসান খান অভি।

    বক্তারা অভিযোগ করেন, জামালপুরের জেলা ও দায়েরা জজ জুলফিকার আলী মাসুখ প্রভাব বিস্তার করে তাদের পরিবারের অংশিদারদের ঠকিয়ে অবৈধভাবে জমি দখল করছেন। পরিবারের পুরানো স্থাপনা ভাংচুর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগীদের মধ্যে মোস্তাহিনুর রহমান ২৬ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করে। এতে আদালত ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন। এমন কি তিনি আদালতের নির্দেশ অমান্য করে জুলফিকার আলী তাঁর ছোট ভাই আবু মইন খানকে দিয়ে ভাড়াটে মাস্তান নিয়ে অবৈধ ভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। পুলিশ গিয়ে তাঁর নির্মাণ কাজ বন্ধ করে দিলেও, পুলিশ চলে যাওয়ার পরে আবারো কাজ করা হচ্ছে। এ কাজে বাঁধা দিলে আত্মীয় স্বজনদের ভাড়াটে মাস্তান দিয়ে নানা ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে।

    অভিযোগ অস্বীকার করে জামালপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী মাসুখ বলেন, আমি নিজের জমির ওপর নির্মিত ভবন সংস্কারের কাজ করাচ্ছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ