ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • প্যারালাইজড হয়ে হাসপাতালে ‘বাপ্পারাজের নায়িকা’ 

    প্যারালাইজড হয়ে হাসপাতালে ‘বাপ্পারাজের নায়িকা’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানের শিল্পী শাকিলা জাফর ও তপন চৌধুরীর গাওয়া গানটি ব্যবহার হয়েছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। নায়করাজ রাজ্জাক পরিচালিত সিনেমার এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়িকা রঞ্জিতা ও চিত্রনায়ক বাপ্পারাজ।

    বাপ্পারাজের এই নায়িকা এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। স্ট্রোক করায় তাঁর বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে।

    জানা যায়, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন রঞ্জিতা। অসহায় জীবনযাপন করছেন তিনি। গণমাধ্যমের কাছে জানাচ্ছেন বাঁচার আকুতি। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

    রঞ্জিতা বলেন, ‘আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমি সুস্থ হয়ে উঠতে চাই, আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই। প্রধানমন্ত্রী ছাড়া আমাকে আর কে বাঁচাতে পারেন, তিনি মমতাময়ী। ’

    এই অভিনেত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার এক ভাই রয়েছে, সে-ও প্রতিবন্ধী। আমার চিকিৎসা ব্যয়বহুল। আমার কোনো পথ নেই, আমি বেঁচে থাকতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও তিনি সহযোগিতার আহ্বান জানান। ’

    এমন আকুতি সাড়া জাগানো নায়িকার কণ্ঠে শুনতে বেমানান লাগলেও এটাই এখন সত্য। রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জিনের বাদশা’ সিনেমায়ও অভিনয় করেছিলেন রঞ্জিতা। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।

    একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন রঞ্জিতা; কিন্তু এখন নিঃস্ব তিনি। ১৮টি সিনেমা প্রযোজনা করেছিলেন। তাঁর প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীল নকশা’।

    টিভি নাটকেও অভিনয় করেছেন রঞ্জিতা। গুণী প্রযোজক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘সার্কাস দেখুন’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। সংগীতশিল্পী প্রয়াত জুয়েল তার ভাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন রঞ্জিতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ