ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • গাছের ডাল পড়ে ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা নিহত

    গাছের ডাল পড়ে ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাথায় গাছের ডাল পড়ে রাজাপুর ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন (৪০) নিহত হয়েছেন। 

    সোমবার রাত ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    পুলিশ ও নিহতের স্বজনরা জানানা, বরিশাল থেকে মেটোরসাইকেলে করে ঝালকাঠির বাসায় ফিরছিলেন মনির হোসেন। নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকা আসলে তাঁর মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। 

    মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিহত মনির হোসেনের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না নিহতের পরিবার। মনিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নিহত মনির হোসেনের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ