ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

    রাজাপুরে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য ২১টি পূজা মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের নেতা স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাতিনাজ ফিরোজ। 

    তিনি সোমবার সন্ধায় উপজেলা সদরের কেন্দ্রিয় হরিমন্দির পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে অসভ্য কুলষিত রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। শারদীয় দূূর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভবে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, ওদের আত্মসমর্পণে বাধ্য করেছিলাম ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো। 

    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খাইরুল আলম সরফরাজ ও সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ন সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মো. ডেজলিং তালুকদার, ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ