ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে শ্বাসরোধ করে মৎস্যজীবীকে হত্যা 

    নলছিটিতে শ্বাসরোধ করে মৎস্যজীবীকে হত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধ করে কবির হাওলাদার (৩৮) নামে এক মৎস্যজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে তাঁর লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়। 

    পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করতেন। শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

    সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

    নিহতের বড় ভাই রেসতম আলী হাওলাদার অভিযোগ করেন, তাঁর ছোটভাই কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়। যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

    নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ