ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতাকর্মীদের হত্যা ও দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেল ৩টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। 

    মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আলম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার ও বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছ¡াসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খান,  সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জুয়েল।

    সমাবেশে বক্তারা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, খুন ও মামলা করে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন। হামলা নির্যাতন বন্ধ করা না হলে সরকার পতনে এক দফা কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান বক্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ