ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে অবৈধ কারেন্ট জাল, ইলিশ ও নৌকা জব্দ

    ঝালকাঠিতে অবৈধ কারেন্ট জাল, ইলিশ ও নৌকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় জেলেদের চারটি মাছ ধরার নৌকা নৌকা জব্দ করা হয়। সোমবার রাতে জেলা প্রশাসন ও মৎস বিভাগ এ অভিযান পরিচালনা করে। 

    জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সুগন্ধা ও বিষখালি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলে মৎস্য বিভাগ। ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ