ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে ছয় প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা

    ঝালকাঠিতে ছয় প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অপরাধে ঝালকাঠিতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

     মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার বাঘরি বাজার ও সদর উপজেলার  গুয়াচিত্রা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। 

    ইন্দ্রানী দাস জানান, রাজাপুরের বাঘরি এলাকায় দুইটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করছে। ভোক্তা অধিকার সেখানে উপস্থিত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে দুইটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে। এদিকে সদর উপজেলার গুয়াচিত্রা বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ এ অভিযান সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ