ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    ঝালকাঠিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে মো. ইব্রাহিম (২০) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর  উপজেলার সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বাড়ৈয়ারা গ্রামের কাঠমিস্ত্রি মো. সেলিম হাওলাদারের ছেলে। 

    নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমিয়েছিল ইব্রাহিম। ঘুমের মধ্যে ইব্রাহিমকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। 

    পরে অবস্থার অবনতি হলে বুধবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ