ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

    টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রি-দেশীয় সিরিজে পঞ্চম ম্যাচে নিউজল্যান্ডের দেয়া ২০৯ রানের লক্ষ্য টপকাতে পারলো না বাংলাদেশ। বাঁচামরার ম্যাচে কিউইদের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। এতে টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল টাইগারদের।

    বুধবার ক্রাইস্টচার্চে নিউজল্যান্ডের দেয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান।

    পাহাড়সম রান তাড়ায় নেমে দুই বার জীবন পেয়েও নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন ১১ রানে। এরপর লিটন দারুণ কিছু শট খেলে আউট হন ব্রেসওয়েলের শিকার। ১৬ বলে ২৩ করেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে তবু ২ উইকেটে ৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

    তৃতীয় উইকেটে সৌম্য সরকার আর সাকিব আল হাসান ২৭ বলে যোগ করেন ৪৩ রান। দারুণ গতিতে ছুটছিল জুটিটি। দীর্ঘদিন পর দলে ফিরে সৌম্যও খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু দশম ওভারের শেষ বলে মিলনের শর্ট বলের ফাঁদে পা দেন সৌম্য। থার্ডম্যানে তুলে দেন ক্যাচ। ১৭ বলে ২৩ রানের ইনিংসটি শেষ তাতেই। এরপর আফিফ হোসেন ৪ বলে ৪ রান করে বিদায় নেন ব্রেসওয়েলের ঘূর্ণিতে।

    পর হতাশ করেছেন নুরুল হাসান সোহানও (২)। ৬ রান করে ফিরে যান ইয়াসির রাব্বিও। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন একদম বাউন্ডারির দড়িতে। তবে ৩৩ বলে ফিফটি করা সাকিব খেলেছেন অধিনায়কের মতোই। অনেকটা সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তিনি।

    ৭০ রানের দারুণ ইনিংস খেলা সাকিবকে ফিরিয়েছেন সাউদি। তার বিদায়ে দলীয় ১৫৩ রানে পতন হয় সপ্তম উইকেটের। মোসাদ্দেক ৯ রানে অপরাজিত ছিলেন, সাইফ ছিলেন ৩ রানে। 

    কিউই বোলারদের মধ্যে ২৪ রানে ৩ উইকেট নেন পেসার অ্যাডাম মিলনের। ৩৬ রানে দুটি নেন টিম সাউদি। ৩৯ রানে আজকেও ২টি নিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল।

    ত্রি-দেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচে দু'টিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটি। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ