ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কাঁঠালিয়ায় মা ইলিশ ধরায় ২ জেলেকে এক বছরের কারাদণ্ড

    কাঁঠালিয়ায় মা ইলিশ ধরায় ২ জেলেকে এক বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার (১৩ অক্টোবার) সন্ধ্যায় বিষখালি নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় দুই জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

    দণ্ডিতরা হলেন- উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজরান (১৯) ও শৌলজালিয়ার আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৮)।

    ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২ জেলেকে এক বছরের সাজা দেওয়া হয়েছে এবং ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ