ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে কবির হাওলাদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন 

    নলছিটিতে কবির হাওলাদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধে কবির হাওলাদার (৩৮) নামে এক মৎস্যজীবী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার ও এলাকাবাসী অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


    মানববন্ধনে অংশ নিয়ে নিহতের পরিবার জানায়, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করতেন। গত ৮ অক্টোবর সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ক্ষুব্দ হয়ে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। 

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও নিহতের ছেলে আরিফ হাওলাদার।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে প্রকৃতভাবে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। অপরাধ করে কোন অপরাধী পার পেয়ে যাবে  না। আমাদের অভিযান অব্যাহত আছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ