ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

    রাজাপুরে ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গাছ ব্যবসায়ী শহিদ  হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহিদ উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

    পুলিশ জানায়, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী গাছ ব্যবসায়ী শহিদ হোসেন নিহত হন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে জাহাঙ্গীরও মারা যায়। এ ঘটনায় ট্রাক ও ট্রাকেরচালক বাহাদুরকে আটক করেছে পুলিশ। বাহাদুর উপজেলার আমিন বাড়ি এলাকার হেমায়েত মৃধার ছেলে। 

    রাজাপুর থানার এসআই মো. নাজমুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ