ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ভাসানচর যেতে সরকারি অনুমতি লাগবে

    ভাসানচর যেতে সরকারি অনুমতি লাগবে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের অনুমতি ছাড়া ভাসানচরে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    পরে মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ভাসানচর বিচ্ছিন্ন এলাকা। সেখানে প্রতিদিনই বহুসংখ্যক নৌযান যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য করছে। এসব আর হতে দেওয়া যাবে না। এগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নাগরিক এখন থেকে সরকারের অনুমতি ছাড়া ভাসানচরে যেতে পারবেন না।

    তিনি বলেন, এখন পর্যন্ত ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা করা হয়েছে। এখন তারা পাঁচ হাজার করে টাকা দেওয়ার জন্য বিক্ষোভ করছে। পৃথিবীর কোনো দেশে শরণার্থীদের জন্য নাগরিক সুবিধা থাকে না। তাদের থাকার ব্যবস্থা করা হয়, নিরাপত্তার ব্যবস্থা করা হয় মাত্র। কিন্তু বাংলাদেশে শরণার্থীদের থাকা-খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা সরকার করছে। এর মধ্যে আবার তারা বাড়তি টাকার জন্য বিক্ষোভ করছে। তাদের পকেট খরচ দেওয়ার কোনো বিধান নেই। তারা হয়তো কারও প্ররোচণায় এমন দাবি তুলেছে।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যারা কক্সবাজার বা অন্য এলাকায় রয়েছে তারা মাদক ব্যবসা ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সেটা নিয়ন্ত্রণের জন্য চারদিকে ওয়াল নির্মাণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। সিসি ক্যামেরা বাড়ানো হবে। অবৈধ কর্মকাণ্ড যাতে বন্ধ হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ