ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি

    টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুটা অবশ্য হবে বাছাইপর্বের লড়াই। বাংলাদেশ সময় সকাল ১০টায় শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার খেলা দিয়ে শুরু হবে চার-ছক্কার ক্রিকেটের বিশ্ব আসর। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় বাংলাদেশকে এবার খেলতে হচ্ছে না গ্রুপ পর্ব। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল।

    আগামীকাল শুরু হয়ে বাছাইপর্বের লড়াই চলবে ২১ অক্টোবর পর্যন্ত। যেখানে অংশ নেবে ৮ টি দল। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। সুপার-১২-এ সরাসরি জায়গা পেয়েছে আটটি দল। আর বাকি চার দল সুপার-১২ তে সুযোগ পাবে প্রথম রাউন্ডে দুই গ্রুপের সেরা দুই দল হয়ে। মোট ১৬টি দেশ খেলবে এবারের বিশ্বকাপে। 

    অস্ট্রেলিয়ায় খেলা হলেও এবার খেলা দেখা নিয়ে বাড়তি কোন ঝামেলা পোহাতে হবে না বাংলাদেশি দর্শকদের। বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ম্যাচই মাঠে গড়াবে দিনের আলোতে। ফলে রাত জেগে থাকতে হবে না বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।

    সুপার টুয়েলভে বাংলাদেশের অধিকাংশ খেলা শুরু হবে সকালে। কেবল ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে দুপুরে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব পেরিয়ে আরও দু'টি দল যুক্ত হবে এই গ্রুপে। এ গ্রুপের রানার আপ ও বি গ্রুপের চ্যাম্পিয়নরা যোগ দেবে সাকিব আল হাসান-বিরাট কোহলিদের গ্রুপে।

    আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলরিভ ওভালে এ গ্রুপের রানার আপ দলের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। এরপর ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এক ঘণ্টা আগেই মাঠে নামবে সাকিবের দল, খেলাটি শুরু হবে সকাল ৯ টায়।

    ৩০ অক্টোবরও একই সময়ে মাঠে নামবে টাইগার বাহিনী। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বি গ্রুপের এক নম্বর দল। ২ নভেম্বর ভিরাট-রোহিতদের ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

    একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবেন সাকিব-আফিফরা। আগামী ৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৯ ও ১০ নভেম্বর হবে সেমির লড়াই। এরপর ১৩ নভেম্বর মেলবোর্নের এমসিজিতে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ