ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • সাকিব-তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে আফগানিস্তান

    সাকিব-তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের যাত্রা। এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

    তার প্রথমটিতে আজ (১৭ অক্টোবর) সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপেই রয়েছে আফগানরা।

    ম্যাচে দুই উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ম্যাচের ১৩.৫ ওভারে তাসকিনের ইয়র্কার লেন্থের বল সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন রাসুলি। তবে বলের সুইং ধরতে পারেননি তিনি। বোল্ড হয়ে ফিরে যান এই আফগান ব্যাটার।  

    পরের ওভারেই ইব্রাহিম জাদরানকে ফেরান হাসান মাহমুদ। অফস্ট্যাম্পের বাইরের বল একটু পিছিয়ে কাট করেছিলেন ইব্রাহিম। ক্যাচ নিতে ভুল করেননি ইয়াসির আলি।

    এর আগে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

    ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। মোহাম্মদ নবী এবং নাজিবুল্লাহ জাদরান দুই জনই শূণ্য রানে ক্রিজে আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ