ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড

    ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের কাছে হারের পর বিশ্বকাপে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না। হারলেই নিশ্চিত হতো বিদায়। এমন সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ১৭৭ রানের বড় লক্ষ্যও তারা টপকে গেলো ৬ উইকেট আর এক ওভার হাতে রেখে।

    এই জয়ের পর সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলেরই জয় একটি করে।

    বড় রান তাড়ায় ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। সেখান থেকে কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি। ক্যাম্ফার ৩২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ডকরেল ২৭ বলে করেন হার না মানা ৩৯। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।

    এর আগে মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্কটিশরা। শুরুতেই তারা হারায় জর্জ মুনসেকে (১)।

    এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

    আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ