ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

    কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায়  সুপারি পারতে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন  সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে। 

    কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ