ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড

    ঝালকাঠিতে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বিষখালী নদী থেকে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালত এক বছর  করে কারাদণ্ড প্রদান করেন।

    অভিযানের সময় ৩১ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ১৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় সদর উপজেলার বিষখালী নদীর দিয়াকুল এলাকার থেকে নাইম হোসেন ও সুমন হাওলাদার নামে দুই  জেলেকে আটক করা হয়। অভিযান টের পেয়ে জাল ফেলে অন্য জেলেরা পালিয়ে যায়। এ সময় জাল ও ইলিশ জব্দ করা হয়। আটক দুই জেলেদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অং ছিং মারমা এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ