ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আরাফ নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    শিশু আরাফ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেওতা গ্রামের শাহ বারেক হাওলাদারের ছেলে।

    স্বজনরা জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল শিশু আরাফ। বিকেলে সবার অগোচরে সে বাড়ির পাশে খালে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে খালে তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ