ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বরিশালে যোগ দিলেন গেইল

    বরিশালে যোগ দিলেন গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে দল গঠনের কাজে এখনই নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একের পর এক বিদেশি খেলোয়াড় দলে টেনে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে রংপুর ও সিলেট। এবার সে তালিকায় নাম লেখালো ফরচুন বরিশাল। 

    শুক্রবার আফগান ক্রিকেটার করিম জানাতকে দলে ভেড়ানোর খবর জানায় বরিশাল। ঘটনার কিছু সময়ে পড়ে টি-টোয়েন্টির বিশ্বতারকা ক্রিস গেইলকে দলে যোগ করে গত আসরের ফাইনালিস্ট দলটি। নিজেদের ফেরিভাইড ফেসবুক পেজে পোস্ট করে আজ এ তথ্য জানিয়েছে ফরচুন বরিশাল। 


    পোস্টে তাঁরা লিখেছে, ‘আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।’

    এর আগে আজ রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজে পোস্ট করে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে যুক্ত করার বিষয়টি জানিয়েছিল। তারা লিখেছে, ‘৪৮১টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’

    গেল বুধবার আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করেছিল সিলেট সিক্সারস। রাজধানীর একটি অভিজাত  হোটেলে সিলেট দল ঘোষণা করে তা‍ঁরা। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ