ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

    এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

    পরে জেলা প্রশাসক কার্যালয় সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ সহকারী পরিচালক মো. মাহাবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) প্রশান্ত কুমার দে, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শেখ মো. নাবিল হোসেন, বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়। 

    আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সকলের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ