ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে গণঅনশন কর্মসূচি পালিত

    ঝালকাঠিতে গণঅনশন কর্মসূচি পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষে গণঅনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। 

    শনিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে গণঅনশন কর্মসূচিতে হিন্দু ধর্মের নেতৃবৃন্দ অংশ নেয়। 

    অনশন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার,  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি  জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা।

    কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরেও এ দেশে হিন্দুরা নিরাপদ নয়। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ঘোষিত সাত দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় অনশন কর্মসূচি থেকে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ