ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    ঝালকাঠিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

    সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় এবং দোকানে থাকার পরেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন। 

    ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারগুলোতে চিনি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে শহরের বড় বাজার, আড়ৎদারপট্টি, কুমারপট্টিসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে চিনি থাকা সত্ত্বে ও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    অনেকে আবার কেনা বেচার ভাউচার দেখাতে পারেনি, তাদের সাবধান করে দেওয়া হয়। চিনির বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ