ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • দুর্দান্ত বিরাটে পাকিস্তানকে হারাল ভারত

    দুর্দান্ত বিরাটে পাকিস্তানকে হারাল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুখ ভার করে থাকা মেলবোর্নের আকাশ ফিক করে হেসে বিদায় নিল। ভারত-পাকিস্তান মহারণের মঞ্চে ঝরালো না বৃষ্টি। গ্যালারিতে লাখ দর্শকের সমারোহে ম্যাচ মুহূর্তে মুহূর্তে রঙ বদলালো। দুই রকমের ব্যাটিং বিপর্যয় দেখল দু’দল। দেখল বিরাট কোহলির দৃঢ়তা। যার দুর্দান্ত ব্যাটিংয়ে এবং শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে ৪ উইকেটে হারাল ভারত।

    বিশ্ব আসরে ভারতের বিপক্ষে জিততে না পারার জুজু গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে মিলিয়েছে পাকিস্তান। দশ উইকেটের ওই জয়ের পরে চলতি বছর এশিয়া কাপের সুপার ফোরে হেসেছেন বাবর আজম। যে হারের ধাক্কায় বিদায় নিতে হয় রোহিতদের। এবার বিশ্বকাপের সুপার টুয়েলভের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে প্রতিশোধ নিল ভারত।

    বড় এই ম্যাচে টস জিতে বোলিং নেয় ভারত। দলটির পেসারদের সামনে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। দলের দুই ভরসা বাবর আজম গোল্ডেন ডাক মারেন, রিজওয়ান ফিরে যান ৪ রান করে। তবু তিনে নামা শান মাসুদ এবং চারে নামা ইফতিখার আহমেদের ব্যাটে ৮ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান।

    দলের হয়ে মাসুদ খেলেন ৪২ বলে হার না মানা ৫২ রানের ইনিংস। তিনি পাঁচটি চার মারেন। এক প্রান্ত আগলে রাখেন। ইফতিখার ধুঁকতে থাকা ইনিংসে প্রাণ ফেরান। ছোট্ট একটা ঝড় তোলেন। অক্ষর প্যাটেলের এক ওভার থেকে তুলে নেন ২১ রান। ফিরে যাওয়ার আগে করেন ৩৪ বলে চারটি ছক্কা ও দুই চারে ৫১ রানের ইনিংস।

    জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৬.১ ওভারে ৩১ রানে হারায় ৪ উইকেট। ব্যর্থ হয়ে একে একে ফিরে যান ওপেনার রোহিত শর্মা (৪) এবং কেএল রাহুল (৪)। চারে  সূর্যকুমার যাদব (১৫) ও পাঁচে খেলা অক্ষর প্যাটেল (২)। হার্ডিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বিরাট কোহলি। শুরুতে ইনিংস মেরামত করেন পরে তোলেন ঝড়।

    হার্ডিক ইনিংসের শেষ ওভারে ফিরে যাওয়ার আগে বিরাটের সঙ্গে গড়েন ১১৩ রানের দুর্দান্ত জুটি। ওই জুটিতে পেস অলরাউন্ডার হার্ডিকের অবদান ৩৭ বলে দুই ছক্কা ও এক চারে ৪০ রান। ম্যাচ শেষ করে ফেরা বিরাট কোহলি ৫৩ বলে খেলেছেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস। যে ক্যামিও ইনিংস সাজানো ছয়টি চার ও চারটি ওভার বাউন্ডারিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ