ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্বামী-সন্তান ও নানাকে নিয়ে কেক কাটলেন পরীমণি

    স্বামী-সন্তান ও নানাকে নিয়ে কেক কাটলেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্তানকে কোলে নিয়ে স্বামী ও নানার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।  

    সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই ঝরছিল বৃষ্টি।

    সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে। তবে ঝড়-বৃষ্টির দাপটের পরও জন্মদিন পালনের আয়োজনে কমতি রাখেননি পরী।
    কিন্তু এবার অন্যান্যবারের মতো উদযাপনের জৌলুসটা ছিল না। উপস্থিতি একেবারেই কম ছিল। শুভাকাঙ্ক্ষী যারা হাজির হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে তাদের নিয়েই জীবনের আরো একটি বছর বেশ আনন্দেই শুরু করলেন ‌‘স্বপ্নজাল’র নায়িকা।

    পরীর এবারের জন্মদিনের আয়োজনে ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা ছিল। আর পুরুষরা পরেছিলেন অ্যাকোয়া রঙের জামা।  

    সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়।  

    রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরীমণি উপস্থিত হলে শুভাকাঙ্ক্ষিরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান। মিষ্টি হাসিতে সেই শুভেচ্ছার জবাব দেন নায়িকা৷ 

    এবারের জন্মদিন অনুষ্ঠানে বিশেষ আয়োজন ছিল পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ সিনেমার গান প্রকাশ। পরিচালক আবু রায়হান জুয়েল ও ক'জন শিল্পী কলাকুশলীদের সঙ্গে নিয়ে গানটি প্রকাশ করেন পরী। শরীফ আলদ্বীনের কথায় নাজির মাহমুদের সুর এবং মুশফিক লিটুর সংগীত পরিচালনায় 'তুই কি আমায় ভালোবাসিস' শিরোনামের গানটি গেয়েছেন ইমরান।  

    গান প্রকাশনার আনুষ্ঠানিকতা শেষে পরীমণি ছেলে রাজ্য, স্বামী শরিফুল রাজ ও নানাকে নিয়ে কাটেন কেক। এরপর চলে আড্ডা, রাতের ভোজন। রাত তখন ২টা পেরিয়ে শেষ হয় এই আয়োজন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ