ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • কমিউনিটি পুলিশিং পুরস্কার পেলেন সাংবাদিক খলিলুর রহমান

    কমিউনিটি পুলিশিং পুরস্কার পেলেন সাংবাদিক খলিলুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদানের জন্য ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানকে শুভেচ্ছা স্মরক ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। 

    জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সাংবাদিক কাজী খলিলুর রহমান ছাড়াও ৯ জনকে  জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমির হোসেন আমু এমপি। 

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ