ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আইরিশদের হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে অজিরা

    আইরিশদের হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে অজিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জায়ান্ট কিলারখ্যাত দল আয়ারল্যান্ড বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। গ্যাবায় সুপার টুয়েলভের ম্যাচে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে 'এ' গ্রুপের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে অ্যারন ফিঞ্চরা। তাদের পয়েন্ট এখন ৫। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আইরিশরা এখন চারে।

    এই ম্যাচে টস জিতে প্রথমে অসিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল আইরিশরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

    ফিঞ্চ ৪৪ বলে ৫ চার আর ৩ ছক্কায় খেলেন ৬৩ রানের ইনিংস। এছাড়া মিচেল মার্শ ২২ বলে ২৮ আর মার্কাস স্টয়নিস ২৫ বলে করেন ৩৫ রান।

    জবাবে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। এরপর লরকান টাকারের দৃঢ়তায লড়াই করেছে আইরিশরা। তবে টাকারের ৪৮ বলে ৯ চার আর ১ ছক্কায় ৭১ রানের ইনিংসটি দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত আইরিশরা ৯ বল বাকি থাকতে অলআউট হয় ১৩৭ রানে।

    অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক আর অ্যাডাম জাম্পা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ