ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি: সাকিব

    আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি: সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশার বেলুনে ফু দেওয়া সাকিব আল হাসানের স্বভাব নয়। তিনি বাস্তবতা মেনে চলেন, বাস্তবে বাস করেন। কখনও কখনও নির্মম সত্য নির্বিকারে বলে দেন। ১৬ বছরের ক্যারিয়ারে ওই পরিপক্কতা টাইগার অধিনায়কের এসেছে। ভক্ত-সমর্থকদেরও যেন পরিপক্ক হওয়ার বার্তা দিয়ে যান তিনি।

    বুধবার সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। অথচ সাকিব বলছেন, জিতলে তা হবে অঘটন। মিথ্যা তো তিনি বলেননি। এও বলেছেন, বিশ্বকাপে অঘটন তো অহরহ ঘটছে। তারা কেন পারবেন না। 

    ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘ভারত বিশ্বকাপের ফেবারিট। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নয়। এখানে আমরা বিশ্বকাপও জিততে আসিনি। শেষ দুই ম্যাচের একটি জিতলেও সেটা আপসেট হিসেবে দেখা হবে। খুব খুশি হবো যদি অঘটনটা ঘটাতে পারি।’ 

    কাগজে-কলমে ভারত ফেবারিট দল। তাদের বোলিং লাইন আপ খুবই শক্তিশালী। প্রতি ম্যাচেই তারা প্রতিপক্ষকে ১৬০ রানের মধ্যে আটকেছে। সাকিব জানান, তাদের বিপক্ষে ব্যাটিং করা খুবই চ্যালেঞ্জিং হবে। অ্যাডিলেডে ভারত অনেক ম্যাচ খেলেছে। ওই দিক থেকেও তারা এগিয়ে থাকবে। 

    বিশ্বকাপের অধিকাংশ ম্যাচের ফল নির্ধারণ হচ্ছে শেষ দুই ওভারে। ওই যায়গায় বাংলাদেশ দল আগে অতিরিক্ত চাপ নিয়ে ম্যাচ হারত। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে ওই চাপ সামাল দিয়ে জিতেছে বাংলাদেশ। সাকিব যেটাকে উন্নতি হিসেবে দেখছেন। সামনেও নার্ভ ধরে রাখা গুরুত্বপূর্ণ হবে বলে জানালেন। 

    তিনি বলেন, ‘এখানে নার্ভ ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমরাও ক্লোজ ম্যাচ জিতেছি। আমি এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে খুশি। বাকি দুই ম্যাচেও ভালো খেলতে চাই। কঠিন কন্ডিশনে ভিন্ন দুই আক্রমণের বিপক্ষে যা কঠিন হবে। আমি বিশ্বাস করি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার সামর্থ্য আছে আমাদের।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ