ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বাংলাদেশ-ভারত দ্বৈরথ: চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন শাস্ত্রী!

     বাংলাদেশ-ভারত দ্বৈরথ: চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন শাস্ত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বুধবারের খেলায় টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে ভারত। তবে শেষ বল পর্যন্ত বাংলাদেশের জয়ের সুযোগ ছিল। তাই রীতিমতো মহাচাপ সামলাতে হয়েছে ভারত টিমকে।

    আর সেই চাপের প্রসঙ্গেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-বাংলাদেশের ম্যাচে স্মৃতি হাতড়ালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। 

    সেবার ১৪৭ রানের টার্গেটে বাংলাদেশের জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। বল করছিলেন হার্দিক পান্ডিয়া। সেবার বাংলাদেশ ৩ বলে ৯ রান নিয়ে নেয়। এরপর ২ বলে ২ উইকেট নেন পান্ডিয়া। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ বলে ২ রান। শেষ বলে বাংলাদেশ রান আউট হন রিয়াদ।

    এই ঘটনার চাপ নিতে পারছিলেন না শাস্ত্রী। স্টার স্পোর্টসের আলোচনায় তিনি বলেন, ‘যখন দেখলাম ধোনি হার্দিককে বল দিয়েছে, আমি টয়লেটে গেলাম। আমি টেনশন সামলাতে পারছিলাম না। তারা সবাই বেলকোনিতে এক হয়েছে, তাদের ৩ বা এরকম রানের দরকার ছিল। আমি টয়লেটে চলে গেলাম।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ