ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • লড়াই করে হারল আফগানরা, সেমির অপেক্ষায় অস্ট্রেলিয়া

    লড়াই করে হারল আফগানরা, সেমির অপেক্ষায় অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ রানে হেরেছে আফগানিস্তান। আফগানদের হারিয়ে সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকল অস্ট্রেলিয়া।

    গ্রুপ ওয়ানে এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শনিবারের ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতে পারলে জস বাটলারের দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর ইংলিশরা হেরে গেলে কপাল খুলবে অজিদের।

    অ্যাডিলেইডে আজকের ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানদের ১৬৯ রানের টার্গেট দিয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। মাঝারি টার্গের ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানরা। তবে জশ হ্যাজলউড আর অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাঝ পথে খেই হারায় আফগানরা।

    শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২৩ বলে রশিদ করেন ৪৮ রান। তার স্কোরে ভর করেই ১৬৪ রানে থামে আফগানদের ইনিংস। খোয়া গেছে ৭ উইকেট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ