ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. নামে প্রতিষ্ঠিত মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

    এতে দুই শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ফ্রি ওষুধ দেয়া হয়।  রোববার সকালে উত্তর পিংড়ী কলেজ ক্যাম্পাস এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

    এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সহকারী পুলিশ সুপার, রাজাপুর (সার্কেল) মো. মাসুদ রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ২নং শুক্তগড় ইউনিয়ন চেয়ারম্যান বিউটি সিকদার প্রমুখ।
    এসময় হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: মুহহাম্মদ মোসাদ্দেক হোসেন খানসহ মেডিকেল কলেজের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ