ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাতার বিশ্বকাপে দল ঘোষণা করল ক্রোয়েশিয়া

    কাতার বিশ্বকাপে দল ঘোষণা করল ক্রোয়েশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেবার রানার্সআপ হয়েই থামতে হয়েছিল লুকা মদ্রিচদের। বিশ্বকাপ না জিতলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মদ্রিচ। এবার কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া।

    এর আগে গত সপ্তাহে ৩৪ সদস্যের দল ঘোষণা করেছিলেন ক্রোট কোচ জলাতকো ডালিচ। এবার সেই দল থেকে আট খেলোয়াড়কে ছেটে ফেলে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন তিনি।

    ১৩ এবং ১৪ নভেম্বর দলের সব সদস্য জাগরেভে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আর দুইদিন পর সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে উড়াল দেবে ক্রোটরা। এরপর সেখানে ১৬ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। এর দুইদিন পর কাতারে বিশ্বকাপের মূল ক্যাম্পে যোগ দেবেন তারা।

    ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২৩ নভেম্বর খেলবে। এরপর ২৭ নভেম্বর কানাডার বিপক্ষে আর ১ ডিসেম্বর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা।

    এক নজরে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল

    গোলরক্ষক:

    ডমিনিক লিভাকোভিচ (ডাউনামো জাগরেব), ইভো গ্রবিচ (অ্যাতলেতিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিচ (ওসিজেক)

    ডিফেন্ডার:

    জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোসকো গারদিওল (লাইপজিগ), দেজান লোভরেন (জেনিট), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ডেমাগয় ভিদা (অ্যাথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন এরলিক (সাসুওলো), জোসিপ সুতালো (ডায়নামো জাগরেব)

    মিডফিল্ডার:

    লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মারিও প্যাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), ক্রিস্তিয়ান জ্যাকিচ (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), লোভরো মাজার (রেনেঁ), লুকা সুসিচ (সলজবার্গ)

    ফরোয়ার্ড:

    ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাইদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (ডায়নামো জাগরেব), মিসলাভ ওরসিক (ডায়নামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা)।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ