ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • তিন উইকেট হারিয়ে চাপে ভারত

    তিন উইকেট হারিয়ে চাপে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরুতেই ফিরে গেলেন লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন।

    যদিও রান তোলার গতি ছিল ধীর। এর মধ্যেই ফিরে গেছেন রোহিতও। দুই উইকেট হারিয়ে বিপদে আছে ভারত।  

    বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টস হেরে ব্যাট করতে হয় রোহিত শর্মার দলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে ভারত।  

    ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৫ রান করে ক্রিস উকসের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুল।  

    এরপর রোহিতের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। ২৮ বলে ২৭ রান করে ফেরেন রোহিত শর্মা। এরপর আউট হয়ে গেছেন সূর্য কুমার যাদবও।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ