ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে ইটভাটায় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

    নলছিটিতে ইটভাটায় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি শহরতলীর খোজাখালী এলাকায় ইটভাটায় কাজ করার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সুকুমার মণ্ডল। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বড়াই মণ্ডলের ছেলে।
     
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খোজাখালী এলাকার মহিদুর রহমানের এমএমআর নামের একটি ইটভাটায় এক বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন সুকুমার মণ্ডল। শুক্রবার সকালে টিলা থেকে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তখন ইটভাটার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ