ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • লিগ কাপে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি লিভারপুল ও সিটি

    লিগ কাপে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি লিভারপুল ও সিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডেই মুখোমুখি হতে যাচ্ছে দুই বড় ক্লাব; শিরোপাধারী লিভারপুল খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

    গত বৃহস্পতিবার প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডের খেলা শেষে এদিনই চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

    চলতি মৌসুমে সময়টা একেবারেই ভালো কাটছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগে ত্রয়োদশ স্থানে আছে তারা। লিগ কাপের তৃতীয় রাউন্ডে বুধবার দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টির বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে জেতে ছন্দের খোঁজে থাকা দলটি।

    লিগ কাপে গত পাঁচ আসরে চারবার শিরোপা জেতা সিটি এবার তৃতীয় রাউন্ডে চেলসির বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ২-০ গোলে জেতে।

    চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি একটি মাত্র ম্যাচে হেরেছে। আর সেটা এই লিভারপুলের বিপক্ষে। গত মাসে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ সময়ে মোহামেদ সালাহর গোলে ১-০ ব্যবধানে জেতে লিভারপুল।

    তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ার পর ৪-২ গোলে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ রাউন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্নলিকে। আর নিউক্যাসল ইউনাইটেড লড়বে বোর্নমাউথের বিপক্ষে।

    আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল। এরপর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের খেলা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ