ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বিদ্যুৎ উপকেন্দ্র হস্তান্তরের আগেই ট্রান্সফরমার বিকল

    বিদ্যুৎ উপকেন্দ্র হস্তান্তরের আগেই ট্রান্সফরমার বিকল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ মেগাওয়াট উপকেন্দ্র হস্তান্তরের আগেই বিকল হয়ে পড়েছে একটি ট্রান্সফরমার। এতে উপকেন্দ্রটি নির্ধারিত সময়ে হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়েছে। শুরু থেকেই এটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ ওঠে। 

    স্থানীয় বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ঝালকাঠির পুরাতন উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা চাহিদার ৩ ভাগের ১ ভাগ রয়েছে। এটির আওতায় প্রায় ২৫ হাজার গ্রাহক রয়েছে। জানা যায়, ২০ মেগাওয়াট ধারণ ক্ষমতার উপকেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। গত জুলাই মাসে উপকেন্দ্রটি হস্তান্তর অজ্ঞাত কারণে হয়নি। এরপর আগামী ডিসেম্বর নাগাদ হস্তান্তরের কথা। গত ৩ আগস্ট ট্রান্সফরমারটি পরীক্ষামূলক কমিশনিং চালু করার সময় বিকল হয়ে যায়। এ বিষয়ে ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী আবু দারদা জানান, উপকেন্দ্রটির কাজ শেষ। 

    শুধু আনুষ্ঠানিক হস্তান্তর বাকি। কিন্তু গত ৩ আগস্ট এটির কমিশনিং চালু করার সময় এক ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয়। এরপর আর তা চালু করা সম্ভব হয়নি। ভারতীয় ঠিকাদারকে খবর দেওয়া হয়েছে। তারা এটি সরিয়ে আরেকটি নতুন ট্রান্সফরমার এনে চালু করবে। 

    তবে কবে নাগাদ ঠিকাদার ট্রান্সফরমার সরবরাহ করবে তার নিশ্চয়তা দিতে পারেননি এই প্রকৌশলী। ঝালকাঠি ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী আ. রহিম জানান, নতুন উপকেন্দ্রটি চালু হলে বড় ফিডারগুলো ছোট করা হবে। এতে ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ সমস্যার সমাধান হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ