ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল

    বৃষ্টির চোখরাঙানিতে ভাগাভাগি হতে পারে বিশ্বকাপ ট্রফি!

    বৃষ্টির চোখরাঙানিতে ভাগাভাগি হতে পারে বিশ্বকাপ ট্রফি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অঘটন আর রোমাঞ্চে ভরা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে অন্যতম অনুষঙ্গ ছিল বৃষ্টি। শিরোপা লড়াইয়ে মেলবোর্নের ফাইনালেও চোখ রাঙাচ্ছে প্রকৃতি। একই অবস্থা রিজার্ভ ডেতেও। সেক্ষেত্রে বিজয়ী নির্ধারণে বেশ পরিশ্রমই করতে হবে আয়োজকদের। আইসিসি বিবৃতিত তার ব্যাখ্যা দিয়েছে।

    আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত ম্যাচ ডের দিন রবিবার ৯৫ ভাগ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ১৫ থেকে ২৫ মিলিমিটার। সোমবার নির্ধারিত রিজার্ভ ডেতের প্রকৃতিও অনুকূল থাকছে না। অনিশ্চয়তায় ভরপুর পূর্বাভাস অনুযায়ী সেদিনও ৯৫ ভাগ বৃষ্টি হতে পারে।

    তাছাড়া প্লেয়িং কন্ডিশন অনুযায়ী নকআউটের ফল বের করতে ১০ ওভার খেলা হতে হবে। যা গ্রুপ পর্বে ছিল ৫ ওভার।

    আইসিসি বলছে, প্রয়োজন হলে প্রাথমিকভাবে ওভার কমিয়ে রবিবার ম্যাচ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি সেদিন ম্যাচ আয়োজন করা না যায়, ম্যাচ চলে যাবে রিজার্ভ ডেতে। তখন ম্যাচ যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকেই শুরু করা হবে। আর একবার টস হয়ে যাওয়া মানে ম্যাচটা জীবন্ত।

    এমনও যদি হয় যে, ওভার কমিয়েও রবিবার ম্যাচ পুনরায় শুরু করা গেলো না। তখন রিজার্ভ ডেতে ২০ ওভারের ম্যাচ ধরেই খেলা পুনরায় শুরু করা হবে।   

    সময়ের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। নির্ধারিত ফাইনালের দিন অতিরিক্ত ৩০ মিনিট ধরা হলেও রিচার্ভ ডের ক্ষেত্রে সেটি ধরা হয়েছে ৪ ঘণ্টা (আগে ছিল দুই ঘণ্টা)। অর্থাৎ সোমবার আরও বেশি বাড়তি পাওয়া যাচ্ছে। রবিবার ও সোমবার ম্যাচের শুরুর সময়েও পার্থক্য থাকছে অনেক। রবিবার ম্যাচ শুরুর কথা বাংলাদেশ সময় দুপুর ২টায়। সোমবার খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টায়।

    দুইদিন চেষ্টা করেও যদি খেলা গড়ানো না যায় তখন কী হবে? সেক্ষেত্রে ভাগাভাগি হবে ট্রফি। ক্রিকেটে এর আগেও এমনটা হয়েছিল ২০০২-০৩ চ্যাম্পিয়নস ট্রফির সময়। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল চলেছিল দুই দিন!

    পুরো টুর্নামেন্টেই মেলবোর্নে বাজে আবহাওয়ার প্রভাব পড়েছে। কোনও বল না গড়িয়েই সুপার টুয়েলভের ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুধু ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টি আইনে সম্পন্ন হয়েছে। তাতে ঐতিহাসিক ম্যাচ জিতেছে আইরিশরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ