ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টানা উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

    টানা উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। হারিয়েছে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের উইকেটও।

    কিন্তু এরপর বাবর আজম ও শান মাসুদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা বাবর ইনিংস লম্বা করতে পারেননি। এরপর ইফতিখার আহমেদও পারেননি টিকে থাকতে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৮ রান।

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে আজ রোববার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানের বলে রিজওয়ান (১৫) বোল্ড হয়ে ফিরলে ভাঙে দুজনের ২৯ রানের জুটি।  

    রিজওয়ানের বিদায়ের পর তিনে নামা মোহাম্মদ হারিস (৮) ফেরেন দ্রুতই। ইংলিশ স্পিনার আদিল রশিদের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর শান মাসুদের সঙ্গে জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাবর আজম। একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করলেও টিকতে পারেননি বাবর। ১২তম ওভারে বোলার রশিদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানি অধিনায়ক। বিদায়ের আগে বাবরের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩২ রান। এরপর ইফতিখার আহমেদ বিদায় নেন বেন স্টোকসের বলে; রানের খাতা খোলার আগেই।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ