ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কাঁঠালিয়ায় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

    কাঁঠালিয়ায় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই বেলাল হোসেন (৩৫)। সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড়ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তাঁর চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে বড় ভাই নুরুল হক হাওলাদার ঘরের ভেতরে ঢুকে দাও দিয়ে  কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে আটক নুরুল হককে সোপর্দ করে। 

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ