ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • 'আমাদের ধারের বাজার ভালো'

     'আমাদের ধারের বাজার ভালো'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ঘাটতি পূরণে আমরা ধারদেনা করব। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। সবাই আমাদের ধার দিতে চায়। আজ শুক্রবার (৪ জুন) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা বিদেশিদের কাছে ধার নিলেও নিয়মিতভাবে পরিশোধ করছি। ঋণ পরিশোধের রেকর্ডও আমাদের ভালো। আমরা ধার নিয়ে খেয়ে ফেলি না, দেশের জন্য কাজে লাগাই। বাজেট ব্যয়ের অর্থের সংস্থান প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আপনারা সবাই জানেন, টাকা কোথা থেকে আসে- এটা চিরাচরিত প্রথা।  বাজেটের অর্থ হয় অভ্যন্তরীণ খাত অথবা বিদেশ থেকে ধার নিতে হবে। এসব ক্ষেত্রে আমাদের সুনাম ভালো, ওভারঅল ভালো করেছি।

    বাজেটে ঘাটতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা উন্নয়নশীল দেশ, বাজেটে ঘাটতি হবেই। আমরা সবাই একটা অনুমানের জগতে আছি। গত ১০ বছরের বাজেটে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছি। অর্থের কোনো সমস্যা হবে না। কভিডের মধ্যেও মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ