ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে আমির হোসেন আমু

    আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে

    আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি যেসব বিদেশী দূতাবাসে গিয়ে নালিশ করছে, তাদের দেশের নির্বাচন কিভাবে হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হচ্ছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং এ নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। 


    মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন শতাধিক পায়রা ও বেলুন উড়িয়ে মোলার উদ্বোধন করেন তিনি। 

    আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন,  বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সবগুলো সমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুন বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। সুতরাং আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আজকে মহাসমাবেশ করে কেউ যদি মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপরে পানির মতো একটি সংগঠন, সে ধারণা ভুল। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে।

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

    জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল ৯ থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা হচ্ছে, তার বর্নণা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ