ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • রাজাপুরে মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

    রাজাপুরে মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে রাতের আধারে ঘরে প্রবেশ করে গলায় চাকু রেখে মাকে জিম্মি করে হাত-পা বেধে ১৭ বছর বয়সী ১০ম শ্রেনী পড়ুয়া  ‍এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

    এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার ((১৫নভেম্বর) রাতে প্রধান অভিযুক্ত ও তা‍ঁর সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই প্রধান অভিযুক্ত মো. আলী হোসেন মোল্লা (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    আলী হোসেন মোল্লা রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে। অপর সহযোগী আসামি মো. ফুহাত মীর (২২) পলাতক রয়েছে। ফুহাত রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. শাহ আলম মীরার ছেলে।

    জানাগেছে, ভূক্তভোগী ছাত্রী স্কুল যাওয়া আসার সময় একই এলাকার আলী হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ সময় আলীর সহযোগী ফুহাত মীরা সব সময় তাঁর সাথে থাকতো। ঘুর্ণিঝড় সিত্রাং এর পরে কয়েকদিন ভূক্তভোগীর বাড়িসহ ঐ এলাকা বিদ্যুৎবিহীন ছিল। গত শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আলী হোসেন ও ফুহাত ভূক্তভোগী পরিবারের বসতবাড়ির জানালার কাঠের শিক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ধারালো চাকুর ভয় দেখিয়ে ছাত্রীর মায়ের হাত-পা বেধে ফেলে। পরে আলী হোসেন ঐ ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় ফুহাত ছাত্রীর মায়ের কাছে পাহাড়ায় ছিল। ধর্ষণ শেষে টসলাইটের আলোতে অভিযুক্তরা তাদের চেহারা দেখিয়ে ঘটনা প্রকাশ না করতে ভূক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। সকালে ভূক্তভোগী পরিবারটি কাউকে কিছু না বলে আলী হোসেন ও ফুহাতের ভয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় ভূক্তভোগী পরিবার এলাকায় এসে মঙ্গলবার রাতে আলী হোসেন ও তাঁর সহযোগী ফুহাতকে আসামি করে মামলা করে। ঐ মামলার প্রধান আসামি আলী হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেন।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। ভূক্তভোগী ছাত্রীর জবানবন্দী রেকর্ড করতে আদালতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ