ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন না শাকিরা!

    কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন না শাকিরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে ডুয়া লিপার পর সরে দাঁড়ালেন শাকিরা। ব্যক্তিগত কারণে উদ্ধোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না কলম্বিয়ার জনপ্রিয় এই পপ শিল্পী। খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

    এল প্রোগ্রামা দি আনা রোসা শো এর বরাত দিয়ে মার্কা জানায়, শাকিরা এই আসরটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

    এ নিয়ে স্প্যানিশ সাংবাদিক আদ্রিয়ানা দোরোনসোরো বলেন, ‘শাকিরা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছে না। তবে আসরটিতে তিনি অন্য কোনো ভূমিকায় থাকবেন কিনা এটা তারা বলেনি।’

    টেলেসিনকো প্রোগ্রামের আরেক কন্ট্রিবিউটর সান্দ্রা আলাদরোও নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপে পারফর্ম করছেন না শাকিরা। তিনি বলেন, ‘তারা নিশ্চিত করেছে শাকিরা পারফর্ম করছেন না। তার সেখানে গেস্ট পারফর্মার হিসেবে যাওয়ার কথা ছিল। এ ব্যাপারে বিস্তারিত বিবৃতি দেবেন শাকিরা।’

    এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে ভক্ত-সমর্থকদের মাতিয়ে রেখেছিলেন শাকিরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ