ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আর্জেন্টিনার ওপর বাজি ধরে খালি হাতে ফিরলেন বাজিকরেরা

    আর্জেন্টিনার ওপর বাজি ধরে খালি হাতে ফিরলেন বাজিকরেরা
    বিশ্বকাপে শুরুতেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে পরিষ্কার ফেবারিট হিসেবেই কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয় লিওনেল মেসির দল। দ্বিতীয়ার্ধ শুরুর আগ পর্যন্ত অধিকাংশ ফুটবলবোদ্ধা এবং লুসাইল স্টেডিয়ামের দর্শকরা আর্জেন্টিনার ২-১ গোলের হারের কথা হয়তো স্বপ্নেও ভাবেননি। এমনকি সৌদি সমর্থকরাও না। কিন্তু ঘটেছে তার উল্টোটাই। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। সেই খুশিতে সৌদিতে চলছে উদযাপন। দেশটিতে ছুটিও ঘোষণা করা হয়েছে।

    সৌদিদের মনে যেমন খুশির বন্যা বইলেও বিষাদের ছায়া নেমেছে বাজিকরদের মনে। কারণ বাজিকররা আর্জেন্টিনাকে পরিষ্কার ফেবারিট ধরে দলটির পক্ষেই বাজি ধরেছিলেন। কিন্তু বাড়ি ফিরেছেন খালি হাতে। তেমনই একজন বাজিকরের কথা জানিয়েছে ডেইলি মেইল। এক প্রতিবেদনে তারা বলেছে, ১ লাখ ৬০ হাজার ডলার বাজি ধরেছিলেন এক ব্যক্তি। আর্জেন্টিনা জিতলে তিনি পেতেন ১ লাখ ৮০ হাজার ডলার। আর্জেন্টিনা হেরে যাওয়ায় তিনি বাড়ি ফিরেছেন শূন্য হাতে।

    আরেক বাজিকর ১ লাখ ডলার বাজি ধরেছিলেন। ৩ গোলের ব্যবধানে আর্জেন্টিনা জিতলে পেতেন ১ লাখ ৭০ হাজার ডলার। খালি হাতে বাড়ি ফিরেছেন তিনিও।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ